রাঙামাটির সীমান্ত সড়ক থেকে গাড়িসহ খাদে পড়ে ২ জন নিহত

রাঙামাটি প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৪, ০৯:৩০আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৯:৩০

রাঙামাটির রাজস্থলীর সীমান্ত সড়কে চাঁদের গাড়ি (জিপ) খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ সময় আরও ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় থুমপাড়া জুরাছড়ি উপজেলার পানকাটা ছড়া যাওয়ার পথে একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বালুমুড়া গ্রামের বাসিন্দা পুচিংমং মারমার ছেলে চিনিমং মারমা (২০) ও মনু চাকমা নামে আরেক ব্যক্তি। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন কালাকেতু (৫০) বর্ম চাকমা (২০) বস্তা চাকমা (৪৫) দলাইয়ে চাকমা (৪০) কেচিনো মারমা (৩৮) ও সুরেশ চাকমা (২৫)। তারা সকলে জুরাছড়ি এলাকার একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কের কাজ শেষ করে চাঁদের গাড়িটি বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজার থেকে বাজার করে গন্তব্যের উদ্দেশে যাচ্ছিল। পানকাটা ছড়া নামক এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই গাড়িচালকের মৃত্যু হয়।

এ সময় স্থানীয়রা আহত সাত জনকে উদ্ধার করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে আরেকজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর হওয়াতে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান মেডিক্যাল অফিসার সৌমেন্দ্র নাথ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সৌমেন্দ্র নাথ  জানান, মঙ্গলবার রাতে হাসপাতালে দুর্ঘটনাকবলিত এলাকা থেকে আট জন রোগী আনা হলে ২ জনকে মৃত পাওয়া যায়। অপর ৬ জনের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন চিকিৎসাধীন রয়েছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সড়কে প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধাসহ ৩ জনের
সেতু থেকে বিএমডব্লিউ পড়ে নিহত ৩
বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৪
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার