সরকার পতনের দিন আনন্দ মিছিলে গিয়ে নিখোঁজ যুবদলকর্মীর খণ্ডিত লাশ উদ্ধার

মীরসরাই প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৪, ১৮:৩৪আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১৮:৩৪

চট্টগ্রামের মীরসরাইয়ে নিখোঁজের সাত দিন পর ছায়েদ আলম (৩৫) নামের এক যুবদলকর্মীর খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার দুর্গাঘোনা এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।

ছায়েদ আলম জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ সোনাপাহাড় গ্রামের দেলোয়ার হোসেন কেরানির ছেলে। বুধবার (১৪ আগস্ট) বিকাল ৫টা পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

নিহতের ভাতিজা নাজমুল হোসেন বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নেতাকর্মীদের সঙ্গে রাত ১০টা পর্যন্ত বিজয় মিছিল করেন ছায়েদ। রাতে মিছিল শেষে বাড়ি ফেরার সময় নিখোঁজ হন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় রেললাইনের পাশের একটি খামারে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে আমরা শনাক্ত করেছি।

মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী বলেন, ছায়েদ আমাদের দলের লোক। তিনি যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

জোরারগঞ্জ থানার ওসি আবদুল্লাহ আল হারুন জানান, সেনাবাহিনীর সহায়তায় পুলিশ সদস্যরা ছায়েদ আলমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষে থেকে বুধবার বিকাল পর্যন্ত কোনও অভিযোগ দেওয়া হয়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের