পদত্যাগ করেছেন চুয়েট উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ আগস্ট ২০২৪, ২২:৩৩আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ২২:৩৩

পদত্যাগ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ ছাড়া চুয়েট ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালকের দায়িত্ব থেকে অধ্যাপক ড. মো. রেজাউল করিমকে অব্যাহতি প্রদান করা হয়।

বুধবার (১৪ আগস্ট) চুয়েটের সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মুহাম্মদ রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আজ বুধবার উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম পদত্যাগ করেছেন। বিকালে রেজিস্ট্রারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে ২৮ জুলাই পদত্যাগপত্র জমা দেন চুয়েট ছাত্রকল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এরই পরিপ্রেক্ষিতে আজ তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অফিস আদেশ জারি করেন রেজিস্ট্রার শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।’

চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম ২০১৩ সালের ৬ মার্চ উপ-উপাচার্য হিসেবে প্রথম দায়িত্ব গ্রহণ করেন। ২০১৬ সালের ১৫ এপ্রিল তিনি বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। একই বছরের ২৭ এপ্রিল চুয়েটের পঞ্চম উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন। এরপর ২০২০ সালের ২৫ আগস্ট দ্বিতীয় মেয়াদে উপাচার্য হিসেবে নিয়োগ পান তিনি।

/এফআর/
সম্পর্কিত
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
‘দলীয় বিবেচনায়’ ভিসি নিয়োগ দেওয়ায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ
ইবির ১৫তম উপাচার্য হলেন ড. এ. কে. এম. মতিনুর রহমান
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম