দুধ দিয়ে গোসল করে আ.লীগ থেকে পদত্যাগ করা সেই চেয়ারম্যানের অপসারণ দাবি

কুমিল্লা প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৪, ১৮:০০আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১৮:০০

কুমিল্লার দেবিদ্বারে দুধ দিয়ে গোসল করা সেই ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। রবিবার (১৮ আগস্ট) দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের সামনে এ বিক্ষোভ মিছিলের করা হয়। এতে ফতেহাবাদ ইউনিয়নের হাজারো ছাত্রজনতা অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীরা জানান, ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদের অপকর্মের শেষ নেই। তার দল ক্ষমতাচ্যুত হওয়ার পর অপকর্ম ঢাকতে দুধ দিয়ে গোসলের পর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ ও দলত্যাগ করেন। কিন্তু এই মাসুদ গত ৪ আগস্ট দেবিদ্বার সদর এলাকায় আওয়ামী লীগের অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে ছাত্রজনতার ওপর প্রকাশ্যে হামলা করেছেন। তাদের হামলায় একজন নিহত, ২৫ আহত হয়েছেন। ওই দিন তিনি যা করেছেন তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মিছিল

আব্দুল আলিম ও আবু মুসা নামের দুই স্থানীয় বাসিন্দা জানান, ইউনিয়ন পরিষদ ও মাসুদের বাড়ি টর্চার সেল হিসেবে পরিচিত ছিল। যাকে তাকে ধরে এনে চালাতেন নির্যাতন।

ফোন বন্ধ থাকায় অভিযুক্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, কামরুজ্জামান মাসুদ শনিবার ‘আওয়ামী লীগ থেকে কিছু পাইনি ও আওয়ামী লীগ ব্যথা দিয়েছে’ দাবি করে ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন। দুধ দিয়ে গোসলের ভিডিও ও ছবি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী