প্রবাসীর স্ত্রীর কাছে চাঁদা দাবি, অব্যাহতির ১২ ঘণ্টা পর নেতাকে দলে ফেরালো ছাত্রদল

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৪, ২২:০১আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ২২:১৩

প্রবাসীর স্ত্রীর কাছে চাঁদা দাবির অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ছাত্রদল নেতা আদনান হাবিবকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। ১২ ঘণ্টা পর পুনরায় দায়িত্ব ফিরে পেলেন হাবিব। আরেকটি স্থগিতাদেশের মাধ্যমে পদে বহাল হয়ে যান। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়। 

প্রবাসীর স্ত্রীর কাছে চাঁদা দাবির অভিযোগে শনিবার সকাল ৮টার দিকে হাবিবকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। একই দিন রাত ৮টার দিকে অব্যাহতির আদেশ স্থগিত করে দেয় উপজেলা ছাত্রদল। 

স্থগিতাদেশপত্রে উল্লেখ করা হয়, রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান হাবিবের অব্যাহতির আদেশ স্থগিত করা হলো। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অধিকতর তদন্তসাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয় ও সদস্য সচিব আব্দুল্লাহ আল রহমান রিফাত স্বাক্ষর করেন। 

এর আগে অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়, দলের সিদ্ধান্ত মোতাবেক ছাত্রদলের নির্দেশনা ভঙ্গ ও বিশৃঙ্খল কার্যক্রমের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় আদনান হাবিবকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। অব্যাহতিপত্রে উপজেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষর ছিল।

দলীয় সূত্র জানায়, উত্তর চরবংশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের প্রবাসী জাকির হোসেনের স্ত্রী রেহানা বেগমের কাছ থেকে চাঁদা দাবি করেন আদনান হাবিব। অভিযোগের ভিত্তিতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয় ও সদস্য সচিব আবদুল্লাহ আল রহমান রিফাতের নির্দেশে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ১৪ আগস্ট উপজেলা ছাত্রদলের দফতরের দায়িত্বপ্রাপ্ত নেতা শান্ত ইসলাম স্বাক্ষরিত নোটিশে তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়। কিন্তু জবাব তিনি দেননি। ফলে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ বিষয়ে আদনান হাবিব বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিএনপিতে থাকা আওয়ামী লীগ নেতাদের আত্মীয়রা এটি করেছেন। জেলা নেতাদের নির্দেশে অব্যাহতির আদেশ ১২ ঘণ্টা পর স্থগিত করা হয়।’ 

মাহফুজুর রহমান হৃদয় বলেন, ‘আদনান হাবিবের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য। তবে কেন্দ্র থেকে আপাতত বহিষ্কার বা অব্যাহতির বিষয়ে নিষেধ রয়েছে। এজন্য অব্যাহতির আদেশ স্থগিত করেছি আমরা।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম