সাবেক এমপি একরামুল চৌধুরী ও ইব্রাহীমের বিরুদ্ধে হত্যা মামলা

নোয়াখালী প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৪, ২৩:৪০আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ২৩:৪০

নোয়াখালী-১ ও ৪ আসনের সাবেক সংসদ সদস্য এএইচ এম ইব্রাহীম ও মোহাম্মদ একরামুল করিম চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ৩৯ জনের বিরুদ্ধে আদালতে একটি হত্যা মামলা করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) সকালে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছেন সোনাইমুড়ী থানা এলাকায় গুলিতে নিহত আসিফের বাবা মো. মোরশেদ আলম। এই মামলায় অজ্ঞাত দুই থেকে আড়াই হাজার জনকে আসামি করা হয়েছে।

গত ৫ আগস্ট সোনাইমুড়ী থানার সামনে ছাত্র-জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে আসিফ নিহত হন। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজ্জাদ হোসেন বাদীর অভিযোগ নিয়মিত মামলা হিসেবে নেওয়ার জন্য সোনাইমুড়ী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। জেলা জজ আদালতের পুলিশ পরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, ৫ আগস্ট দুপুরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ত্যাগের পর ছাত্র-জনতা আনন্দ মিছিল করতে যায়। ওই সময় মামলার আসামি সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, এইচ এম ইব্রাহীম ও সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলামের নির্দেশে অস্ত্রধারী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা মিছিলে হামলা এবং গুলি চালায়। তখন উপস্থিত জনতা প্রাণ ভয়ে সোনাইমুড়ী থানায় আশ্রয় নেয়। একপর্যায়ে আসামিরা থানায় এলোপাতাড়ি গুলি ছুড়লে মিছিলে থাকা আসিফ (২৪) গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৬ আগস্ট ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। মামলায় ৩৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত দুই হাজার ৫০০ জনকে আসামি করা হয়।  

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘আদালতের আদেশ থানায় পৌঁছালে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

খোঁজ নিয়ে জানা গেছে, মামলার প্রধান দুই আসামি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী ও এইচ এম ইব্রাহীম ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন। তবে মামলার ৩ নম্বর আসামি মমিনুল ইসলাম এলাকায় রয়েছেন। অন্য আসামির বেশিরভাগই বর্তমানে আত্মগোপনে আছেন।

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের