ফেনীর মানুষকে উদ্ধারের জন্য ১৭টি স্পিডবোট নিয়ে গেলেন চাঁদপুরের শিক্ষার্থীরা

চাঁদপুর প্রতিনিধি
২২ আগস্ট ২০২৪, ২১:৪৭আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০১:০৯

ফেনীর বন্যাকবলিত মানুষজনকে উদ্ধার করতে ১৭টি স্পিডবোট নিয়ে রওনা দিয়েছেন চাঁদপুরে শিক্ষার্থীরা। উদ্ধারকাজে ৫০ জন শিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসেবে ফেনীতে গেছেন। বুধবার (২১ আগস্ট) বিকাল থেকে বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকাল পর্যন্ত তারা ১৭টি স্পিডবোট ভাড়া করে ডাকাতিয়া নদী থেকে ট্রাকে তুলে ফেনীতে নিয়ে যান। এসব স্পিডবোটকে প্রতিদিন ভাড়া হিসেবে দিতে হবে ১০ হাজার টাকা করে।

বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন চাঁদপুরের বাসিন্দা ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী তানভীর হোসেন। তিনি বলেন, ‘আমরা বেশ কয়েকজন শিক্ষার্থী ফেনীতে বন্যায় আটকে পড় লোকজনকে উদ্ধার করতে চাঁদপুর থেকে এ পর্যন্ত ১৭টি স্পিডবোট ভাড়া নিয়েছি। ইতোমধ্যে সব কয়েকটি বোট ট্রাকে তুলে ফেনীতে পাঠানো হয়েছে। তবে এসব স্পিডবোটকে প্রতিদিন ভাড়া হিসেবে দিতে হচ্ছে ১০ হাজার টাকা করে। আমাদের এই কাজে অর্থ সহায়তা দিচ্ছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও বিভিন্ন সামাজিক সংগঠন।’

চাঁদপুর বড়স্টেশন খেয়াঘাটের স্পিডবোটের চালক নাজমুল মল্লিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষার্থীসহ অনেকে ব্যক্তি উদ্যোগে স্পিডবোট ভাড়া নিয়ে ফেনীতে বন্যায় আটকে পড়াদের উদ্ধারের জন্য গেছেন এবং যাচ্ছেন। প্রতিটি বোটের ভাড়া প্রতিদিন ১০ হাজার টাকা পড়ছে। এ ছাড়া চাঁদপুর থেকে ট্রাকে করে নেওয়া-আনা, প্রতিদিন উদ্ধারকাজ চালানো ও চালকের খরচ ভাড়া নেওয়া ব্যক্তিরাই বহন করছেন।’

/এএম/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি