লক্ষ্মীপুরের রামগঞ্জে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ এলডিপির মহাসচিব, ১২ দলীয় জোটের অন্যতম নেতা শাহাদাত হোসেন সেলিম। এ সময় রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শুক্রবার (২৩ আগস্ট) জুমার নামাজের পর সোনাপুর, বাঁশঘর ও ফতেহপুর গ্রামে ত্রাণ বিতরণ করেন তারা।
শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘বন্যার্তদের সহায়তায় রাজনৈতিক পরিচয়কে সামনে আনার কোনও প্রয়োজন নেই। সবার লক্ষ্য এখন দুর্গতদের প্রতিরক্ষা করাই হওয়া উচিত।’
ত্রাণ তৎপরতা নিয়ে সেলিম বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে, বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।’
উপস্থিত ছিলেন- রামগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মনোয়ার হোসেন, সদস্য সচিব মাহবুবুর রহমান, ভিপি বাহার, পৌর বিএনপির সদস্য সচিব তোফাজ্জল হোসেন বাচ্চু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তোফায়েল আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম পিন্টু, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য ও রামগঞ্জ পৌর ১, ২, ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ফারজানা মজুমদার জনি, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আওরঙ্গজেব বাবলু, শাহিন আলম।









