সরাইলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৮

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১২ মার্চ ২০১৬, ১৩:৪৬আপডেট : ১২ মার্চ ২০১৬, ১৩:৪৬

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, আবু কালাম (৩০), শিউলি বেগম (৩৫), জরিনা বেগম (৩০), এখলাস মিয়া (২০), ইব্রাহিম মিয়া (১৭), আব্দুর রহমান (৯), তাসলিমা (০৭) ও ইয়ামিন (০৬)। তাদেরকে প্রথমে জেলা সদর হাসপাতালে ও পরে চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই চারজনের অবস্থা আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিস ও প্রতিবেশীরা জানায়, কুট্টাপাড়ার ছালেক মিয়ার বাড়িতে শিউলি বেগম নামে এক গৃহবধূ সিলিন্ডার গ্যাসের চুলায় আগুন জ্বালানোর সময় হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে তিন শিশুসহ আটজন দগ্ধ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যাসের সিলিন্ডারটি আগে থেকেই লিকেজ ছিল বলে বিস্ফোরিত হয়েছে।

/বিটি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান