ত্রাণ বিতরণ করলেন উপদেষ্টা এম সাখাওয়াত, বললেন ‘বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে’

কুমিল্লা প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৪, ১৯:০৪আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১৯:০৪

ফেনী ও কুমিল্লা জেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। রবিবার (২৫ আগস্ট) ফেনীর মহিপাল সেনা ক্যাম্প এবং কুমিল্লার আলেখারচরে ত্রাণ বিতরণ করেছেন তিনি।

ত্রাণ বিতরণকালে এম সাখাওয়াত হোসেন, ‘ফেনী ও কুমিল্লায় বন্যার অবস্থা উন্নতি হচ্ছে। এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার বন্যা নিয়ন্ত্রণে ও বন্যার্তদের দুর্ভোগ কমাতে আন্তরিকভাবে কাজ করছে।’ 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক, ফেনীর জেলা প্রশাসক শাহীনা আক্তার, কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, পুলিশ সুপার সাইদুল ইসলাম, এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশনের সভাপতি এম সাফাক হোসেন, মতিপাল সেনা ক্যাম্পের ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আরেফিন, বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আবুল হোসেন, বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তাপস প্রামাণিক ও বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আকন্দ প্রমুখ।

উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন নিজ উদ্যোগে ও বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন এবং এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশন, এস এস গ্রুপ, পিএসও, প্রাণ আরএফএল গ্রুপ ও বিজিএমইএর সহায়তায় প্রায় সাত ৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। এর মধ্যে ছিল চাল, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, চিপস, মোমবাতি, লাইটার, চিড়ার মোয়া, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ফিটকিরি ইত্যাদি।

/এএম/ 
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম