এ যেন এক মানবিক বাংলাদেশ, দৃষ্টান্ত হয়ে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুমিল্লা প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৪, ২১:০০ আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ২১:০০

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের সব মানুষ যেভাবে এগিয়ে এসেছেন, তা দৃষ্টান্ত হয়ে থাকবে। তবে বন্যায় অন্যের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন ঝুঁকিতে না ফেলতে সবাইকে সতর্ক থাকতে হবে।’

সোমবার (২৬ আগস্ট) কুমিল্লার বুড়িচংয়ের সোনার বাংলা কলেজ মাঠে বন্যাদুর্গতদের আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ যেন এক মানবিক বাংলাদেশ। দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের সব মানুষ ঝাঁপিয়ে পড়েছে। এটি দৃষ্টান্ত হয়ে থাকবে।’

কয়েকটি এলাকা পরিদর্শন শেষে মনে হয়েছে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘দুর্গম এলাকায় পৌঁছাতে সবারই সমস্যা হচ্ছে। পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার, বিমানবাহিনী উদ্ধারকাজ করছে। সেনাবাহিনী সবার সঙ্গে সমন্বয় করছে। উদ্ধারকারীরা এসব এলাকায় পৌঁছাতে সাবধানতা অবলম্বন করবেন। অন্যের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবনের ঝুঁকি তৈরি করবেন না। সবাই সতর্ক অবস্থায় থাকবেন, যাতে কোনও বিপদ না হয়।’

বন্যার পর নানামুখী সমস্যা দেখা দেবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অনেক ফসলের মাঠ তলিয়ে গেছে। শাকসবজি শেষ। ধানের বীজতলা নষ্ট হয়ে গেছে। বন্যার পর আমরা উর্বর মাটি পাবো। সে লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আমরা বিকল্প স্থানে আমন ধানের বীজতলা তৈরি করছি। সবজির চারা উৎপাদন করা হচ্ছে। সবাই মিলে চেষ্টা করলে ঘুরে দাঁড়াবো। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে।’

এ সময় উপদেষ্টার সঙ্গে অন্যদের মধ্যে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সিনিয়র সচিব মশিউর রহমান, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেলো ঘরবাড়ি-সেতু
বন্যার মধ্যে ব্যাংকক ভ্রমণ কতটা নিরাপদ? জেনে নিন ৭ জরুরি তথ্য
টানা বৃষ্টির পর ব্যাংককে বন্যা পরিস্থিতির উন্নতি
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক