ত্রাণ-ওষুধের কোনও অভাব হবে না, সবার কাছে পৌঁছাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নোয়াখালী প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৪, ২১:৩৭আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ২১:৩৭

বন্যার তীব্রতা ভয়াবহ হলেও জনগণ সঙ্গে থাকলে সব সমস্যা সমাধান করা সম্ভব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার দুপুরে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ এবং ওষুধসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ত্রাণ এবং ওষুধের কোনও অভাব হবে না। সবার কাছে পৌঁছাবে। অনেক জায়গায় যেতে সমস্যা হওয়ায় ত্রাণ পৌঁছাতে দেরি হচ্ছে। এ অসুবিধা বেশি সময় থাকবে না। জনগণ সাহায্য করলে অ্যাডমিনিস্ট্রেশন (প্রশাসন) সব জায়গায় পৌঁছে যেতে পারবে। আপনারা প্রশাসনকে সহযোগিতা করুন।’ 

তিনি আরও বলেন, ‘জেনেছি কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর (স্লুইসগেট) সম্পূর্ণ ধসে গেছে। এটি পুনরায় স্থাপনে কীভাবে তাড়াতাড়ি অ্যাকশন (পদক্ষেপ) নেওয়া যায়, তা করবো। জনগণকে বলবো, আপনারাও আমাদের সাহায্য-সহযোগিতা করুন। সবার প্রচেষ্টায় নিশ্চয় ভালো কিছু হবে।’

এর আগে বেলা পৌনে ১১টায় বিজিবির তত্ত্বাবধানে হেলিকপ্টারে করে ফেনীর ছাগলনাইয়ায় পৌঁছে সেখানেও ত্রাণ ও ওষুধসামগ্রী বিতরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, বিজিবির পক্ষ থেকে ফেনী ও নোয়াখালীতে বন্যাদুর্গত ৫০০টি পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মশিউর রহমান, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, সেনাবাহিনীর ১৬ ফিল্ড আর্টিলারির লেফটেন্যান্ট কর্নেল আশরাফ উদ্দিন ও সিভিল সার্জন মাসুম ইফতেখার প্রমুখ।

/এএম/ 
সম্পর্কিত
ডিসি সম্মেলনে ত্রাণমন্ত্রী হাওর ও উত্তরাঞ্চলে বজ্রপাত মোকাবিলায় সেল্টার নির্মাণ করা হবে
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান