থানায় আটকে নির্যাতন, পুলিশের বিরুদ্ধে করা মামলাটি পুনঃতদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ আগস্ট ২০২৪, ১৭:২৭আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১৭:২৭

চট্টগ্রামে ডায়ালাইসিস ফি কমানোর আন্দোলন থেকে গ্রেফতারের পর মাদ্রাসা শিক্ষার্থী মোস্তাকিমকে পাঁচলাইশ থানায় আটকে রেখে  নির্যাতনের অভিযোগে করা মামলা পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আমিরুল ইসলাম শুনানি শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী জিয়া হাবিব আহসান এ তথ্য নিশ্চিত করেন।

গত বছরের ১০ ফেব্রুয়ারি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন করা হয়। মোস্তাকিমের মা ছিল একজন কিডনি রোগী। ডায়ালাইসিস ফি কমানোর আন্দোলনে ছিলেন মোস্তাকিমও। আন্দোলন থেকে তাকে গ্রেফতার করে পাঁচলাইশ থানা পুলিশ। পরে থানায় আটকে নির্যাতনের অভিযোগে ওই বছরের ২০ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুন্নেছার আদালতে ওই থানার ওসি নাজিম উদ্দিন ও এসআই আবদুল আজিজের বিরুদ্ধে মামলা করেন।

মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন-বিএইচআরএফর আইনি সহায়তায় মামলাটি করা হয়। 

আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। সিআইডির চট্টগ্রাম (মেট্রো) ও জেলার বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ মামলাটি তদন্ত করেন। তদন্ত শেষে ওই বছরের ১২ মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। 

মামলার বাদী মোস্তাকিম নগরীর বায়েজিদ বোস্তামী থানার জালালাবাদ অক্সিজেন এলাকার মৃত খালেদ আজমের ছেলে। চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় ফাজিল শেষ বর্ষে পড়ার পাশাপাশি সরকারি হাজী মুহাম্মদ মুহসীন কলেজে ইসলামের ইতিহাসে অনার্সে পড়ছেন।

এ প্রসঙ্গে বাদীপক্ষের আইনজীবী জিয়া হাবিব আহসান বলেন, সিআইডি রিপোর্টের ওপর বাদী আদালতে নারাজি দিলেও সিআইডি রিপোর্ট গ্রহণ করে মামলা খারিজ করে দেওয়া হয়।  এর বিরুদ্ধে বাদীপক্ষের মানবাধিকার আইনজীবীরা রিভিশন দায়ের করে। আজ শুনানি শেষে বাদীর অভিযোগ পুনঃতদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন আদালত।

/এফআর/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম