মীরসরাইয়ে জামায়াত নেতার ওপর হামলা

মীরসরাই প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩৩আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩৩

চট্টগ্রাম মীরসরাই উপজেলা জামায়াতের সাবেক আমির মফিজুর রহমান নিজামীর ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাটাছরা ইউনিয়নের পূর্ব বামনসুন্দর জুয়া কাজী ভূঁইয়া বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তি ওই বাড়ির মৃত আমিনুল হকের ছেলে।

মফিজুর রহমানের ছেলে হাসান আরিফ বলেন, ২০২৩ সালে একই এলাকার হেলাল উদ্দিন, নাসির উদ্দিনসহ ১০ জনের নামে আমার মা ফিরোজা বেগম বাদী হয়ে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আমার আব্বা ওই মামলার সাক্ষী ছিলেন। মামলায় হেলাল উদ্দিনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হলে তিনি ক্ষিপ্ত হন। আজ দুপুরে আমাদের বাড়িতে গিয়ে বাবার ওপর অতর্কিত হামলা চালান। এ সময় আমার মাকে জিম্মি করে রাখা হয়। পরে সেনাবাহিনী গিয়ে তাকে উদ্ধার করে।

উপজেলা জামায়াতের আমির নুরুল কবির জানান, হামলায় আহত মফিজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বিনা উসকানিতে সম্পূর্ণ ঠান্ডা মাথার সন্ত্রাসী হামলা কোনও অবস্থায় বরদাশত করা হবে না।

জোরারগঞ্জ থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম