৬ বছর পর কার্যালয় খুলে জামায়াত নেতা বললেন ‘ছাত্রশিবির মাফ করতে জানে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩৭

দীর্ঘ ছয় বছর বন্ধ থাকার পর খুলেছে ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর (উত্তর) কার্যালয় ‘আরইসরা’। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে নগরীর ডিসি রোডে অবস্থিত পুনঃউদ্বোধন করা হয়। এর মাধ্যমে  প্রবেশ করেন মহানগর শিবিরের নেতাকর্মীরা।

ফিতা কেটে উদ্বোধন করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী।

ছাত্রশিবির সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, ‘স্বৈরাচারী সরকার অন্যায়ভাবে এই কার্যালয় তালবন্ধ করে রেখেছিল। আজ আবার নতুন করে এই কার্যালয়ের আনুষ্ঠানিক বাধার অবসান হয়েছে।’ 

তিনি বলেন, ‘আপনারা সবসময় সত্যের পক্ষে থাকবেন। আপনারা জাতির বিবেক, জাতিকে সত্যটা পৌঁছে দেবেন। জাতি উপকৃত হবে, স্বাধীনতার সুখ উপভোগ করবে।’

জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী বলেন, ‘এটা শুধু ইসলামী ছাত্রশিবিরের কার্যালয় না, তরুণ, যুবক ও ছাত্রদের মাঝে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য ছাত্ররা নিজেরা এক টাকা, দুই টাকা, একশ টাকা দিয়ে আরইসরা প্রতিষ্ঠা করেছে। কিন্তু দুর্ভাগ্য বিগত সরকারের পেটুয়া বাহিনী এই কার্যালয়ে অবৈধভাবে তালা ঝুলিয়েছিল।’

তিনি আরও দাবি করেন, ‘ছাত্রলীগ-স্বেচ্ছাসেবকলীগের দুষ্কৃতিকারীরা আরইসরার প্রত্যেকটি জানালা, কম্পিউটার, বাতি, ফ্যান, চেয়ার, টেবিল বইসহ প্রায় চার কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। আমরা তাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নিতে চাই না। ছাত্রশিবির মাফ করতে জানে, কারণ মাফ করা রাসুলুল্লাহ (স.)-এর সুন্নাত।’ সব সময় কার্যালয়ে কার্যক্রম চালাতে স্থানীয়দের সহযোগিতা কমনা করেন তিনি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা: সাদেক আব্দুল্লাহ, প্লানিং এন্ড ডেভোলোপমেন্ট সম্পাদক ডা: উসামা রাইয়ান, চট্টগ্রাম মহানগর সভাপতি ফখরুল ইসলাম, সেক্রেটারি তানজীর হোসেন জুয়েল, অর্থ সম্পাদক মুমিনুল হক, অফিস সম্পাদক খুররম মুরাদ।

উল্লেখ্য, ২০১৮ সালে নভেম্বরের শুরুতে ওই কার্যালয় থেকে ছয়টি ককটেল ও বেশ কিছু বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়ে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। এরপর ওই কার্যালয়ে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবকলীগসহ দুর্বৃত্তদের লুটপাটের অভিযোগ করে শিবির।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম