সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুমতি নিতে হবে: পরিবেশ অধিদফতরের ডিজি

কক্সবাজার প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৪, ২২:০০আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৪২

দেশের একমাত্র প্রবালদ্বীপ কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন যেতে পর্যটকদের রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুমতি নিয়ে যেতে কথা বলেছেন পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. আব্দুল হামিদ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে সেন্টমার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে কনসালটেশন সেমিনারে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ড. আব্দুল হামিদ বলেন, ‘সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় অনেক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে সেন্টমার্টিনে সীমিত পর্যটক সমাগমের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা হবে। বিশেষ করে দ্বীপের মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করা হবে। আমাদের প্রধান উদ্দেশ্য হলো- সেন্টমার্টিনকে মডেল হিসেবে গড়ে তোলা। এখানে যেসব প্রাকৃতিক জীববৈচিত্র্য আছে সেগুলোকে রক্ষা করতে হবে। এজন্য পরিকল্পনা করে কাজ করতে হবে। বিশেষ করে সেন্টমার্টিনে রাত্রিযাপন করতে পারে ৯০০ মানুষ। সেখানে যদি ৯ হাজার মানুষ থাকে, তাহলে বিপর্যয় ঠেকানোর কোনও উপায় আছে কী। এগুলো নিয়ে এবার আমরা কাজ করবো। আমরা চাইবো, যারা সেন্টমার্টিনে যাবেন, তারা রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুমতি নিয়ে যাবেন। অনুমতি ছাড়া কেউ সেখানে যেতে পারবেন না।’

মহাপরিচালক আরও বলেন, ‘পাহাড় কাটা ও জলাশয় ভরাটের বিষয়ে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এটার জন্য জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে আমাদের মন্ত্রণালয় থেকে। দেশের নদীগুলোর দূষণ নিয়ে আমরা কাজ করছি। নদীগুলোকে দূষণমুক্ত রাখার জন্য ইতোমধ্যে পরিবেশ অধিদফতর বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।’

সেমিনারে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের পাশাপাশি পরিবেশ সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ২০২৩ সালের ৭ সেপ্টেম্বরও একই আদে জারি করেছিল বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সে সময়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পর্যটকদের সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ করতে হলে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এ ছাড়া দ্বীপে যাওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণ ফিও দিতে হবে পর্যটকদের। এমনকি দ্বীপে দিনপ্রতি সঠিক ধারণক্ষমতা অনুযায়ী পর্যটক নিশ্চিত করবে কর্তৃপক্ষ। এই নিয়মে কিছুদিন সেন্টমার্টিন পর্যটক যাওয়ার পর স্বাভাবিক নিয়ম চালু হয়।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
সেন্টমার্টিনে সালিশ বৈঠকে ইউপি সদস্যের ওপর হামলা
সেন্টমার্টিনের আকাশে মিয়ানমারের ড্রোন, বাড়ছে উদ্বেগ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম