সড়কে পড়ে ছিল সাবেক এমপি একরামুলের আগ্নেয়াস্ত্র

নোয়াখালী প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩৮ আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫৮

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর নোয়াখালীতে ৭৬টি আগ্নেয়াস্ত্রের মধ্যে ৭৫টি জমা দিয়েছেন লাইসেন্সধারীরা। বাকি একটি আগ্নেয়াস্ত্র পরিত্যক্ত অবস্থায় জেলার কবির হাট উপজেলায় একজন সাবেক সংসদ সদস্যের বাড়ি সংলগ্ন সড়কের পাশ থেকে উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টায় আগ্নেয়াস্ত্রটি উদ্ধারের বিষয়টি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান নিশ্চিত করেছেন। 

জানা গেছে, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা অস্ত্রটির (শটগান) মালিক নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

সূত্র জানায়, নোয়াখালীতে মোট ১৮৫টি আগ্নেয়াস্ত্র বেসামরিক ব্যক্তিদের নামে লাইসেন্স নেওয়া ছিল। এর মধ্যে ১৪৫ টি আগ্নেয়াস্ত্র ক্রয় করা হয় যেগুলোর ৭৬টি স্থগিতযোগ্য এবং ৭৫টি অস্ত্র প্রজ্ঞাপনের পর জমা পড়ে। সাধারণ ডায়েরি (জিডি) করে আগ্নেয়াস্ত্রগুলো জমা নেওয়া হয়।

লাইসেন্সধারীদের অধিকাংশই আর্থিক প্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা (চলমান), সাবেক এমপি-মন্ত্রী এবং রাজনৈতিক ও ব্যবসায়ী ব্যক্তিত্ব। সরকারি নির্দেশনা মোতাবেক যে আগ্নেয়াস্ত্রগুলো চলতি মাসের ৩ সেপ্টেম্বরের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়ার শেষ তারিখ ছিল।

নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লাইসেন্স করা কিন্তু জমা না পড়া অস্ত্রটি উদ্ধার করে পুলিশ। এ ছাড়া জেলাজুড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ কাজ করে যাচ্ছে। 

/এফআর/
সম্পর্কিত
অস্ত্র দেখিয়ে আতঙ্ক, সুইট গ্রুপের প্রধানসহ গ্রেফতার ২
প্রকাশ্যে যুবককে গুলি করা অস্ত্রধারীরা কারা?
ইরান এখনও ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরিতে সক্ষম, রাশিয়া অস্ত্র সরবরাহ করছে
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক