যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ গ্রেফতার ৮

কক্সবাজার প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০১আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৫

যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের মূলহোতাসহ আট জনকে কক্সবাজার সদরের পিএমখালীর মাইজপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ দেশি-বিদেশি অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) এডিশনাল এসপি আবুল কালাম চৌধুরী।

গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকার মৃত কবির আহমদের ছেলে আবদুল মালেক (৪৭), তার ভাই কলিম উল্লাহ (৩৫), একই এলাকার মৃত ফোরকান আহমদের ছেলে খোরশেদ আলম (৩৭), মো. শফিউল্লাহর ছেলে হাসান শরীফ লাদেন (২০), মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ শাহিন (২৩), মাহাবুল্লাহর ছেলে মোহাম্মদ মিজান (২০), মাহমুদুল হকের ছেলে আব্দুল হাই (২৪) ও তার ভাই আবদুল আজিজ (২৫)।

পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী দুটি বাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি এক নলা বন্দুক, দুটি এলজি, দুটি ৯ এমএম পিস্তল, তিনটি পিস্তল ম্যাগজিন, ৯ রাউন্ড পিস্তল এমো, ৩৯টি কার্তুজ, পাঁচটি দা, একটি চেইন, একটি চাইনিজ কুড়াল ও দুটি কিরিচ উদ্ধার করা হয়। এসব অপরাধীরা দীর্ঘ দিন ধরে এলাকায় সন্ত্রাসী ও বিভিন্ন নাশকতামুরক অপরাধ করে আসছিল।

কক্সবাজার ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের ৯ ইষ্ট বেঙ্গল সেনাবাহিনীর নেতৃত্বে এই অভিযানে অংশ নেন ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যরা

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি টিম কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে অস্ত্র উদ্ধারের জন্য দুটি বাড়ি ঘেরাও করে। দীর্ঘ ৫ ঘণ্টা ধরে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেফতারে সক্ষম হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে অপরাধীদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এডিশনাল এসপি আবুল কালাম চৌধুরী জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজারের পিএমখালীসহ পার্শ্ববর্তী এলাকায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এছাড়াও তারা দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য দেশীয় অস্ত্র দ্বারা সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাতো এবং এলাকায় ত্রাস সৃষ্টি করতো। 

বিভিন্ন অপরাধ ও আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে তারা বিভিন্ন মাধ্যম হতে অবৈধ দেশি-বিদেশি অস্ত্র-গোলাবারুদ কেনে বলেও উল্লেখ করেন র‌্যাবের এই কর্মকর্তা।

/ইউএস/
সম্পর্কিত
জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া শটগানসহ যুবক আটক
আওয়ামী আমলে দেওয়া অস্ত্রের লাইসেন্স যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
চার দেশের কাছে ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী