আমিরাতে বিক্ষোভ করে শাস্তি পাওয়া ১২ প্রবাসী দেশে ফিরেছেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০১আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৫৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে শাস্তি পাওয়ার পর ক্ষমা পাওয়া ৫৭ বাংলাদেশির মধ্যে ১২ জন দেশে ফিরেছেন। শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে দুটি ভিন্ন ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেন। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতে ক্ষমা পাওয়া ৫৭ বাংলাদেশির মধ্যে ১২ জন আজ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে ফিরেছেন। এয়ার আরাবিয়ার দুটি ভিন্ন ফ্লাইট তারা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এ অবতরণ করেন। এর মধ্যে শারজাহ থেকে আসা ফ্লাইটে এক জন এবং আবুধাবি থেকে আসা ফ্লাইটে ১১ জনসহ মোট ১২ যাত্রী চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে ফিরেছেন।

শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর জনসংযোগ কর্মকর্তা বলেন, এর মধ্যে শারজাহ থেকে আসা ফ্লাইট রাত ৮টা ১০ মিনিটে এবং আবুধাবি থেকে আসা ফ্লাইট রাত ৮টা ৩৭ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। 

গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, শারজাহ ও আজমানের বিভিন্ন এলাকার সড়কে বিক্ষোভের সময় ৫৭ বাংলাদেশিকে আটক করে আমিরাতের পুলিশ। দুই দিন পর দাঙ্গা, যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সম্পদহানীর মতো অভিযোগে তাদের তিন জনকে যাবজ্জীবন, একজনকে ১১ বছর এবং ৫৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেন দেশটির আদালত। এরপর বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার ঘোষণা দেয় আমিরাত সরকার।

পরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস দণ্ডিত প্রবাসীদের মুক্তির বিষয়ে উদ্যোগ নেন। পরে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের আদেশে ৫৭ বাংলাদেশির সাজা স্থগিত করা হয়।

/এফআর/
সম্পর্কিত
যুদ্ধের উত্তাপকে পাশে রেখে মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপন
মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের আহ্বান ট্রাম্পের
তাবিন্দা-সতীশের বিলাসী জীবন সম্পর্কে যা জানা গেলো
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী