সেন্টমার্টিনে যাত্রীবাহী ট্রলারে মিয়ানমার থেকে গুলি বর্ষণ

টেকনাফ প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৯

কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্টমার্টিন থেকে ফেরার পথে নাফ নদে একটি যাত্রীবাহী ট্রলারে মিয়ানমার থেকে গুলি বর্ষণ করছে। এতে কোনও হতাহত হয়নি। তবে ট্রলারটির বিভিন্ন স্থানে গুলি লেগেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে আব্দুর রশিদের মালিকানাধীন যাত্রীবাহী ট্রলারটি সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে নাফ নদের মাঝপথ বদরমোকাম মোহনায় নাইক্ষ্যংদিয়া পার হলে ঘটনাটি ঘটে। পরে ট্রলারটি শাহপরীর দ্বীপ জেটিঘাটে ভিড়ে যাত্রীদের নামিয়ে দেয়। তবে মিয়ানমার থেকে সরকারি গোষ্ঠী নাকি বিদ্রোহীরা গুলি চালিয়েছে সেটি এখনও পরিষ্কার না। যদিও রাখাইন রাজ্যে অধিকাংশ আরাকান আর্মির দখলে।

ট্রলারের থাকা যাত্রী নাছির উদ্দিন বলেন, ‘সেন্টমার্টিন থেকে অসুস্থ মাকে নিয়ে কক্সবাজারে চিকিৎসার জন্য সার্ভিস ট্রলারে করে টেকনাফের উদ্দেশে রওনা করি। মাঝপথে শাহপরীর দ্বীপের ঘোলার চরের কাছাকাছি পৌঁছলে হঠাৎ মিয়ানমার থেকে গুলি বর্ষণ করে। এতে ট্রলারে থাকা ৫০-৬০ যাত্রী চিৎকার শুরু করেন। অনেকে কান্নাকাটি করে ট্রলারে শুয়ে পড়েন। অন্তত ৫০ রাউন্ডের মতো গুলি ছোড়ে। এতে ট্রলারের একটি কাঠ ভেঙে পরে। মাঝখানে অনেক দিন বন্ধের পর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ফের গুলির ঘটনা ঘটে।’

ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘সকালে সেন্টমার্টিন থেকে টেকনাফ ফেরার পথে যাত্রীবাহী আমাদের একটি সার্ভিসের ট্রলারকে লক্ষ্য করে গুলি ছুড়েছে। এতে ট্রলারে থাকা লোকজন ভেতরে শুয়ে পড়ে। এ ঘটনায় ফের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে শঙ্কা তৈরি হয়েছে।’

ট্রলারে গুলি বর্ষণের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিজিবির টেকনাফের ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ।

জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, ‘সেন্টমার্টিন থেকে ফেরার পথে ট্রলারে গুলি করার বিষয়টি এখন শুনেছি। খোঁজ নিচ্ছি।’

এর আগেও মিয়ানমারের সীমান্তবর্তী নাইক্ষ্যংদিয়া থেকে বাংলাদেশের নির্বাচনি কর্মকর্তাদের বহনকারী ট্রলারে গুলি করা হয়। ওই এলাকাটি আরাকান আর্মির দখলে। এই গোষ্ঠীর সদস্যরাই গুলি ছুড়েছে বলে ধারণা করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী