আসামি ১৯০ জন

৮ বাসযাত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ: মুজিবুল, শহীদুল ও বেনজীরের বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৪

কুমিল্লার চৌদ্দগ্রামে ৮ বাসযাত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহীদুল হক ও বেনজীর আহমেদসহ ১৯০ জনের বিরুদ্ধে মামলা করেছেন আইকন বাসের মালিক আবুল খায়ের। এতে ১৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ নম্বর আমলি আদালতে এই মামলা করা হয়েছে। আদালতের বিচারক আবু বকর সিদ্দিক মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য চৌদ্দগ্রাম থানাকে নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় উল্লেখ করা হয়, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুরে গভীর রাতে আইকন পরিবহনে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। এতে ৮ জন যাত্রী পুড়ে মারা যান।

বাস মালিক আবুল খায়ের জানান, চালক ও তার সহকারীর সঙ্গে কথা বলে জানা যায়, আওয়ামী লীগ, যুবলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ মদতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। এ ঘটনায় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক বাসমালিককে ডেকে নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাদের বিরুদ্ধে মামলা করতে বলেন। তিনি রাজি না হওয়ায় মুজিবুল হক তাকে থাপ্পড় মেরে বলেন, এই লাইনে কীভাবে বাস চালাস তা দেখে নেবো। পরে তার লিজ নেওয়া ৫টি বাস তারা নিয়ে যায়। এ ঘটনার পর ওই বাসমালিক ১০ বছর পালিয়ে ছিলেন। তিনি দোষীদের বিচার চান।

মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক র‌্যাবপ্রধান ও আইজিপি বেনজীর আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার (এসপি) টুটুল চক্রবর্তী, চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান, চৌদ্দগ্রাম থানার সাবেক ওসি উত্তম চক্রবর্তী, সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারেফ হোসেন প্রমুখ।

উল্লেখ্য, এই ঘটনায় পুলিশ বাদী হয়ে খালেদা জিয়াসহ বিএনপি-জামায়াতের নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল।

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী