কল রেকর্ড ফাঁস

মামলা থেকে বাদ দিতে দুই লাখ টাকা দাবি, কৃষক দল নেতাকে শোকজ

রায়পুর প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩২

লক্ষ্মীপুরের রায়পুরে কথিত হত্যা ও অস্ত্র মামলা থেকে নাম বাদ দিতে স্বেচ্ছাসেবক লীগ নেতার কাছে দুই লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে কৃষক দল নেতার বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি কথোপকথনের মোবাইল কল রেকর্ড স্থানীয়ভাবে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

অভিযুক্তের নাম জসিম চৌধুরী। তিনি রায়পুর উপজেলার বামনী ইউনিয়ন কৃষক দলের সদস্যসচিব। চাঁদা দাবি করা হয় জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষিবিষয়ক সম্পাদক জহির উদ্দিন লিটনের কাছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টায় জসিমকে কারণ দর্শানো (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রায়পুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক কাউসার মোল্লা।

তিনি বলেন, ‘দুদিনের মধ্যে জবাব দেওয়ার জন্য জসিমকে নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির আলোকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলা ট্রিবিউনের হাতে ৩ মিনিট ৩৭ সেকেন্ডের ওই অডিও রেকর্ড এসেছে। এতে লিটনকে উদ্দেশ করে জসিমকে বলতে শোনা যায়, ‘সবুজ ভূঁইয়া বাদী হয়ে হত্যা ও অস্ত্র মামলা দিয়েছে। তবে পুরো ডিলিংস, ব্যাকআপ দেবে লক্ষ্মীপুরের নেতারা। মামলা সাবমিট করা হয়েছে। সকাল পর্যন্ত সময় আছে। ওই মামলায় সালাহ উদ্দিন টিপু ১ নম্বর আসামি, আপনি ২৮ নম্বরে আছেন। টেনশন করিয়েন না। আপনার নাম আমি স্পেশালি বলছি, সে (বাদী) বলছে কম নেই। ২ (লাখ) এর নিচে কম নেই, আড়াই বলছে আমাকে। এটাই শেষ কথা। আর কোনো রাস্তা খোলা পাবেন না।’

একপর্যায়ে জসিম বলেন, ‘আপনি আপনার জমি একটু বিক্রি করে দেন। আপনি আমার ভাই। জমি বিক্রির টাকা দিয়ে সারেন। সকাল ৮টা পর্যন্ত সময় আছে।’

জসিমের বাড়ি রায়পুর উপজেলার বামনীর কলাকোপা গ্রামে। লিটনের বাড়ি সদর উপজেলার উত্তর হামছাদীর চৌধুরী বাজার এলাকায়।

তবে কৃষক দল নেতা জসিম চৌধুরী দাবি করেন, অডিওটি এডিট করা। তিনি দলের নেতাদের বিষয়টি জানিয়েছেন। তিনি লিটনের কাছে চাঁদা চাননি। শোকজ নোটিশ পেয়েছেন এবং সেটির জবাব দেবেন বলেও জানান।

স্বেচ্ছাসেবক লীগ নেতা জহির উদ্দিন লিটন সাংবাদিকদের বলেন, ‘আমি কোনও অপকর্ম করিনি। জসিম ফোন করে হত্যা ও অস্ত্র মামলা থেকে নাম বাদ দেওয়ার অজুহাত দেখিয়ে আমার কাছে দুই লাখ টাকা দাবি করেছে। একপর্যায়ে সে বলেছে, প্রয়োজনে জমি বিক্রি করে আমি টাকা নিয়ে তাকে দিতাম।’

রায়পুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক কাউসার মোল্লা বলেন, ‘অডিও রেকর্ডটি শোনার পর জসিমকে শোকজ করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম