কুমিল্লায় অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা আটক

কুমিল্লা প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩২

কুমিল্লা সদর উপজেলায় অস্ত্রসহ এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। তার নাম মোহাম্মদ নাজমুল ইসলাম জুয়েল। তার বিরুদ্ধে ৪ আগস্ট টিপরা বাজার এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণের অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় সেনাবাহিনী ও পুলিশের একটি দল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যৌথ অভিযানের মাধ্যমে সাহেবনগর এলাকা থেকে তাকে আটক করে। পরে তার সাহেবনগর এলাকার ১৫ নং গেটের বাড়িতে তল্লাশি করে এই অস্ত্র পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক মোহাম্মদ নাজমুল ইসলাম জুয়েল কুমিল্লা সদরের সাহেবনগর এলাকার নুরুল ইসলামের ছেলে। তাকে রাতে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি সদর উপজেলার ২নং দূর্গাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। জুয়েল ইপিজেডে চীনের কোনও একটি কোম্পানিতে চাকরি করতেন। নারী কেলেঙ্কারির অভিযোগে এক বছর আগে তার চাকরি চলে যায়।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) শিবেন বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্ত্রসহ এক যুবককে থানায় আনা হয়েছে। যেহেতু এখনও অভিযান চলমান তাই তিনি আটক আছেন। অভিযান শেষে আইনি ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

/আরআইজে/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম