ভাঙচুরের কথা স্বীকার করে সেক্রেটারির ছেলে বললো ‘মাজার বিদআত’

নোয়াখালী প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২৯আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২৯

নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুরে অবস্থিত ফকির চাড়ু মিজি শাহ (র) মাজার (দরগাহ বাড়ির মাজার) ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। অভিযোগ উঠেছে, মাজার কমিটির সাধারণ সম্পাদকের ছেলের নেতৃত্বেই মাজারে ভাঙচুর চালানো হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় ১৮ থেকে ২০ জনের একটি দল মাজারটি ভাঙচুর করে।

জানা যায়, লক্ষ্মীনারায়ণপুর দরগাহ বাড়িতে প্রায় আড়াইশ বছর আগে আধ্যাত্মিক ফকির চাড়ু মিজি শাহ নামে এক বুজুর্গকে দাফন করা হয়েছিল। পরে তার কবরকে ঘিরে সেখানে মাজার তৈরি করেন ভক্তরা। প্রতিবছর সেখানে মাসব্যাপী ওরশ ও মেলার আয়োজন করা হতো। যদিও বছরের বাকি সময়জুড়ে বড় পরিসরে কোনও কার্যক্রম চালানো হতো না।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৯টায় মাজার কমিটির সাধারণ সম্পাদক তাজুল ইসলামের ছেলে মো. বিজয়ের নেতৃত্বে সেখানে হামলা করে ১৮-২০ জনের একটি দল। সে সময় তারা মাজারের কবরস্থান ও দেয়াল গুঁড়িয়ে দেয়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত বিজয়ের মোবাইল ফোনে কল করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়।

মাজার কমিটির সভাপতি ও নোয়াখালী পৌর বিএনপির সভাপতি আবু নাছের জানান, ‘আমি খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছি। আমাদের মাজারে কোনও অসামাজিক কার্যকলাপ হতো না। বছরে একবার মেলা হতো। আমরা তিলে তিলে এ মাজারের নামে প্রায় এক একরের মতো জায়গা কিনেছি। আজ সকালে বিজয়ের নেতৃত্বে মাজারে হামলা চালানো হয়েছে বলে শুনেছি। বিজয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। সে এখন বলে বেড়ায় তারা নাকি দেশ স্বাধীন করেছে। মাজার ভাঙচুরের বিষয়ে তার বাবা তাকে জিজ্ঞেস করলে সে বলে, মাজার বিদআত, তাই এটা তারা ভাঙচুর করেছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ ও মাজারটি পুনরায় সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা, অভিযুক্তদের বাড়িঘরে হামলা-আগুন
একে-৪৭ নিয়ে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা, ৩০০ জনের এই বাহিনী কার?
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী