চতুর্থ দিনের মতো রাঙামাটি মেডিক্যালের শিক্ষার্থীদের বিক্ষোভ

রাঙামাটি প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৯আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৯

রাঙামাটি মেডিক্যাল কলেজের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে টানা চতুর্থ দিনের মতো শহীদ মিনারে অবস্থান নিয়ে কর্মসূচি পালন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে দুই শতাধিক শিক্ষার্থীরা অবস্থান নেন। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন পঞ্চম বর্ষের শিক্ষার্থী সালমা আফরিন অমি।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন পঞ্চম বর্ষের শিক্ষার্থী তানভীর হোসেন, চতুর্থ বর্ষের শিক্ষার্থী অর্ণব চাকমা, তানভীর হোসেন, তৃতীয় বর্ষের আব্দুল হাকিম ও ফেরদৌস ইউসুফসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

লিখিত বক্তব্যে সালমা আফরিন অমি বলেন, ‘২০১৪ সালে রাঙামাটি জেনারেল হাসপাতালের করোনারি একটি ভবন ভাড়া নিয়ে রাঙামাটি মেডিক্যাল কলেজের যাত্রা শুরু হয়। সেই থেকে আজ পর্যন্ত ওই ভবনে ক্লাস চলমান আছে। পর্যাপ্ত ক্লাসরুম সংকটসহ নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে ক্লাস করতে হয় আমাদের। ইতোমধ্যে পাঁচটি ব্যাচের শিক্ষার্থীরা শিক্ষাজীবন শেষ করে চিকিৎসক হয়েছেন। বর্তমানে পাঁচটি ব্যাচের ২৭৫ শিক্ষার্থী এই কলেজে পড়াশোনা করছেন। দিনে দিনে শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও বাড়েনি ক্লাসরুমের সংখ্যা। এ অবস্থায় আমরা স্থায়ী ক্যাম্পাস চাই। যেখানে আমাদের এসব সমস্যা থাকবে না।’

শিক্ষার্থীরা জানান, ২০১৯ সাল থেকে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরুর পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিভিন্ন আশ্বাস দিলেও আজ পর্যন্ত স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু হয়নি। যতদিন ক্যাম্পাসের কাজ শুরুর দৃশ্যমান হওয়ার কার্যক্রম চোখে পড়বে না, ততদিন ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে।

/এএম/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম