আড়াই কোটি টাকার সমান বিদেশি মুদ্রা নিয়ে দুবাই যাচ্ছিলেন এক যাত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৮

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে দুবাইগামী এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। বিমানবন্দরে দায়িত্বরত গোয়েন্দা সংস্থা এনএসআই এবং শুল্ক গোয়েন্দা টিমের যৌথ অভিযানে এসব মুদ্রা উদ্ধার করা হয়। যা দেশি টাকায় দুই কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকার সমপরিমাণ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের দুবাইগামী আন্তর্জাতিক ফ্লাইট বিএস-৩৪৩ থেকে ওই যাত্রীকে বিদেশি মুদ্রাসহ আটক করা হয়।

আটক যাত্রীর নাম জাকির হোসেন। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানাধীন রামগঞ্জ গ্রামের মৃত আবদুল হাই এর ছেলে। বর্তমানে থাকেন ঢাকার ১১/১ শিক্কাটুলি, বংশাল এলাকায়।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর জনসংযোগ কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। 

উদ্ধার হওয়া বিদেশি মুদ্রার মধ্যে রয়েছে- ৭ লাখ ৭০ হাজার সৌদি রিয়াল (যা দেশীয় টাকায় ২ কোটি ৩১ লাখ টাকা) এবং ৪৬ হাজার ইউএই দিরহাম (যা দেশীয় টাকায় ১৩ লাখ ৮০ হাজার  টাকা) সব মিলিয়ে উদ্ধার হওয়া বিদেশি মুদ্রায় দেশীয় টাকায় দুই কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা। 

ইব্রাহিম খলিল জানান, জাকির হোসেন ওই যাত্রী ইউএস বাংলা এয়ারলাইন্সে দুবাই যাচ্ছিলেন। ওই যাত্রী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই ফ্লাইটে ওঠেন। ফ্লাইটটি ঢাকা-চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা। ওই যাত্রী বিমানের সিটে বসা ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই বিমানে ঢুকে তাকে বৈদেশিক মুদ্রাসহ আটক করে। ওই যাত্রীর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে পতেঙ্গা মডেল থানায় মামলা করা হবে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী