আ.লীগ নেত্রীকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ মে ২০২৫, ০৩:৫৩ আপডেট : ২৫ মে ২০২৫, ০৪:৫৩

নারায়ণগঞ্জের সদর উপজেলার একটি ভাড়া বাড়ি থেকে অবরুদ্ধ অবস্থায় আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার তুশিকে আটক করেছে পুলিশ। এ সময় জয় বাংলা স্লোগান দিলে ওই নেত্রীকে জুতা ছুড়ে মারে উত্তেজিত জনতা। শনিবার (২৪ মে) রাতে উপজেলার কাশিপুর ফরাজীকান্দা এলাকার রুবেল মিয়ার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক রজনী আক্তার তুশি ঢাকা-৫ মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১০টার দিকে কাশিপুর ফরাজীকান্দা এলাকার রুবেল মিয়ার ভাড়া বাড়িতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেত্রী আত্মগোপনে রয়েছে এমন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীসহ বিএনপি দলের নেতাকর্মীরা ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে অবরুদ্ধ করে রাখে। এ সময় ঘরের বাইরে থেকে তালাবদ্ধ করে রাখে ও ভুয়া ভুয়া স্লোগান দেয়। এ খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থলে পৌঁছলে আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার তুশি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, বলে স্লোগান দেয়। এতে উত্তেজিত জনতা তাকে লক্ষ্য করে জুতা ছুড়ে মারে ও ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়।

এ সময় ওই নেত্রী উত্তেজিত জনতার উদ্দেশ্যে বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি থানায় যাবো। আমাকে কেন মবের শিকার হতে হলো।’ পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে সদর মডেল থানায় নিয়ে যায়। পুলিশ আটক করে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা তাকে বেশ কয়েকবার মারধর করার চেষ্টা করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন মাস ধরে ফরাজীকান্দা এলাকার রুবেল মিয়ার বাড়িতে ওই আওয়ামী লীগ নেত্রী ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। ওই এলাকার তার এক আত্মীয় বসবাস করে। তার পরিচয়ের সুবাদে এই নেত্রী সেখানে বাসা ভাড়া নিয়ে গত তিন মাস ধরে আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে। 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ বলেন, ঢাকা-৫ মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য রজনী আক্তার তুশিকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে মামলা রয়েছে।

আটককৃত আওয়ামী লীগ নেত্রীর কাছ থেকে কোনও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনও মাদক দ্রব্য উদ্ধার করা হয়নি। শুধু তাকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, আওয়ামী লীগের একজন নেত্রীকে আটক করে সদর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রয়েছে। সেই থানা পুলিশকে অবহিত করা হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমএস/
সম্পর্কিত
মুন্সীগঞ্জে অটোরিকশা গ্যারেজে ডাকাতি: আতঙ্কে গ্যারেজ মালিকের মৃত্যু
সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নামঞ্জুর
মুক্তি পেয়ে শীর্ষ সন্ত্রাসীদের আধিপত্যে চলে খুনের পর খুন  
সর্বশেষ খবর
বিশ্বে প্রতিদিন যৌনবাহিত সংক্রমণে আক্রান্ত ১০ লাখের বেশি মানুষ
বিশ্বে প্রতিদিন যৌনবাহিত সংক্রমণে আক্রান্ত ১০ লাখের বেশি মানুষ
সীমান্ত দিয়ে পলাতক কেউ ঢুকলে গ্রেফতার, সার্চলাইট-ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি
বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার সীমান্ত দিয়ে পলাতক কেউ ঢুকলে গ্রেফতার, সার্চলাইট-ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি
প্যারিস হয়ে নিউইয়র্ক যাচ্ছেন খলিলুর রহমান
প্যারিস হয়ে নিউইয়র্ক যাচ্ছেন খলিলুর রহমান
সরকার নোট অব ডিসেন্ট মেনেই জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে: মাহদী আমিন
সরকার নোট অব ডিসেন্ট মেনেই জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে: মাহদী আমিন
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক