আন্দোলনে গুলি চালানো সেই ফয়সাল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২১

চট্টগ্রামে ছাত্র-জনতার আন্দোলনে গুলি বর্ষণকারী যুবলীগ কর্মী ফয়সালকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে নগরীর চকবাজার থানাধীন পশ্চিম বাকলিয়া ডিসি রোডে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার ফয়সাল নগরীর চকবাজার থানাধীন দেওয়ান বাজার লালু মিয়ার বাড়ি মৃত ইসমাইল প্রকাশ লালু মিয়ার ছেলে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় মিছিল চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থেকে লালদিঘী জেলা পরিষদ মার্কেটের সামনে যাচ্ছিল। এ সময় ফয়সাল আগ্নেয়াস্ত্র দিয়ে ছাত্র জনতার বিজয় মিছিলে গুলি ছুড়েছেন। পাশাপাশি পিটিয়ে কয়েকজনকে গুরুতর জখম করা হয়। এ সময় রবিন (১৪) নামে এক ছাত্র বাম পায়ে গুলিবিদ্ধ হয়। 

এ ঘটনায় রবিনের বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় ১৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে একটি মামলা করেন। গ্রেফতার ফয়সাল ওই মামলার আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও হত্যাচেষ্টা সংক্রান্ত ছয়টি মামলা আছে।

/এএম/এফআর/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম