মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় জামায়াত নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে কাভার্ডভ্যান চাপায় আনোয়ার হোসেন (৪০) নামে মোটরসাইকেল আরোহী এক জামায়াত নেতা নিহত হয়েছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পন্থিছিলা জলদাখানার সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত আনোয়ার হোসেন উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা ইসহাকের ছেলে। এছাড়া তিনি বারৈয়াঢালা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ছিলেন।

সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাড়ি থেকে সীতাকুণ্ড পৌর সদরে যাওয়ার পথে দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন আনোয়ার হোসেন।’

কুমিরা হাইওয়ে পুলিশের সার্জেন্ট কর্ণ চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী সড়কে কাভার্ডভ্যান চাপায় একজন নিহত হয়েছেন। ঘাতক কাভার্ডভ্যানটি দুর্ঘটনায় পর পালিয়ে গেছে। সেটি শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।’

/এফআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম