ডিসির গাড়িতে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেলো পথচারী শিশুর

কক্সবাজার প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২২

কক্সবাজারের জেলা প্রশাসকের (ডিসি) গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ তানজিম (২) নামের পথচারী এক শিশু প্রাণ হারিয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন শিশুর মা রুবিনা আক্তার (৩২)। নিহত শিশু রামু উপজেলার দক্ষিণ মিঠাছছড়ি ইউনিয়নের সাদের পাড়ার মোহাম্মদ শাহীনের ছেলে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার টেকনাফ সড়কের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাইম্ম্যারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোটরসাইকেল আরোহীর পরিচয় পাওয়া যায়নি।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন চৌধুরী জানান, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন সকালে প্রশাসনিক কাজে গাড়িযোগে উখিয়া যাচ্ছিলেন। তাদের বহনকারী গাড়িটি রামু উপজেলার কাইম্ম্যারঘোনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে পথচারী মা ও সন্তানের গায়ের উপর ছিটকে পড়ে। এ ঘটনায় মা রুবিনা আক্তার (৩২) ও শিশু মোহাম্মদ তানজিম (২) আহত হন। পরে জেলা প্রশাসক নিজে গাড়ি থেকে নেমে সঙ্গে থাকা লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল আরোহী দুই জনের নাম পাওয়া যায়নি।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) আশিকুর রহমান জানান, দুর্ঘটনায় আহত দুই জনকে হাসপাতালে আনা হয়। কিন্তু, হাসপাতালে আনার আগে শিশুটির মৃত্যু হয়। তার মায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ হাসপাতাল মর্গে রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম