দেড় মাসেও নামেনি বন্যার পানি, দুর্ভোগে লক্ষ্মীপুরের ৩ উপজেলার মানুষ

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৯আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৯

বন্যার দেড় মাস কেটে গেলেও লক্ষ্মীপুরে পানি পুরোপুরি নামেনি। এখনও কিছু এলাকায় হাঁটু পানি। নানা প্রতিবন্ধকতা এবং খালে পানি প্রবাহের গতি কম থাকায় পানি নামতে পারছে না। এ ছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে এমন জলাবদ্ধতা বিরাজ করছে। এতে সদর, কমলনগর ও রামগতির প্রায় লক্ষাধিক মানুষ এখনও পানির কারণে দুর্ভোগে আছেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলার সদর উপজেলার টুমচর, ভাঙ্গাখাঁ ও দত্তপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, এ দুই ইউনিয়নের বিভিন্ন এলাকায় জলাবদ্ধ হয়ে আছে। কোনও কোনও বাড়ির উঠান, রাস্তাঘাট, বাগান এখনও পানিতে তলিয়ে আছে।

বিশেষ করে জকসিন-পোদ্দারবাজার সড়কের পাশে থাকা রহমতখালী খালের সংযোগ খালের পূর্ব পাড়ের বাড়িগুলোতে পানি রয়েছে। দীর্ঘ দেড় মাস ধরে পানিবন্দি থাকায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

দেড় মাসেও নামেনি বন্যার পানি, দুর্ভোগে লক্ষ্মীপুরের ৩ উপজেলার মানুষ

রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য আলি আজগর রবিন বলেন, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আকস্মিক বন্যায় টুমচর ইউনিয়নের কালিরচর ও ইলের গোজায় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।

সদর উপজেলার ভাঙ্গাখাঁ ইউনিয়নের মিরিকপুর গ্রামের বাসিন্দা আজগর হোসেন বলেন, খাল পাড়ে আমাদের ঘর। প্রায় দেড় মাস আগে আমাদের ঘরে পানি উঠেছে। বাড়ির উঠানে কোমর পানি, ঘরে হাঁটু পানি ছিল। স্ত্রী এবং মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। এখন ঘরে পানি না থাকলেও উঠানে আছে। বৃষ্টির কারণে পানি শুধু বাড়তে থাকে।

তিনি আরও বলেন, খালে পানি প্রবাহের গতি নেই। গাছপালা এবং কচুরিপানার কারণে পানি নামছে না। দীর্ঘ সময় বন্যার কারণে খুবই কষ্টে আছি- বলে বোঝাতে পারবো না।

একই এলাকার মিরিকপুর বাজারের বাসিন্দা সোহাগ মিয়া বলেন, খালপাড়ের বাড়িগুলো এখনো পানির নিচে তলিয়ে আছে। দেড় মাস ধরে এ অবস্থা। এসব এলাকায় পানি উঠেছে আগে, কিন্তু নামবে সব এলাকার শেষে।

জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করা হচ্ছে

দত্তপাড়া ইউনিয়নের গঙ্গাশিবপুর গ্রামের বাসিন্দা মাহফুজ হোসেন জানান, উত্তর বড়ালিয়া ও গঙ্গাশিবপুর গ্রাম এবং এ ইউনিয়নের তিনটি ওয়ার্ডের বেশ কিছু এলাকার পাঁচ হাজার মানুষ এখনও পানিবন্দি।

কমলনগর উপজেলা চরকাদিরা ইউনিয়নের বাসিন্দা আবদুর রহমান বলেন, ভূলুয়া নদীর দুই পাড়ে কমলনগরের চরকাদিরা ও রামগতির চরপোড়াগাছা ইউনিয়নের বাসিন্দারা এখনও পানিবন্দি।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) রাজিব কুমার সরকার জানান, জলাবদ্ধতার বড় কারণ হচ্ছে, এখানে পানির অবাধ প্রবাহ ছিল না। বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। প্রাকৃতিক ও মানবসৃষ্ট প্রতিবন্ধকতা। অসৎ উদ্দেশ্য নিয়েও অনেকে খালে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে বৃহস্পতিবার লক্ষ্মীপুর পৌরসভার ১৩টি স্থানে রহমতখালী খাল পরিষ্কার করা হয়েছে। এ ছাড়া রামগতি, রায়পুর ও রামগঞ্জ পৌরসভাতেও খাল পরিষ্কার অভিযান চলছে।

/এফআর/
সম্পর্কিত
তিস্তার পানি বাড়তে পারে, ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে পরিবারগুলো  
পদ্মার ভাঙনে তিন প্রাথমিক বিদ্যালয় বিলীন, পানিবন্দি ২০ হাজার মানুষ
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার