বদির মাদক ব্যবসার সহযোগী গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৮আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৮

কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে নাশকতা মামলায় অভিযুক্ত জালাল আহমেদ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাবের দাবি, জালাল আহমেদ উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আলোচিত আবদুর রহমান বদির মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজারে দায়িত্বরত র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী বলেন, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে টেকনাফের লেঙ্গুরবিল এলাকা থেকে কোস্টগার্ডের সহায়তায় যৌথ অভিযানে জালালকে গ্রেফতার করা হয়। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের লেঙ্গুরবিল এলাকার মৃত সুলতান আহমদের ছেলে। তার নামে হত্যাচেষ্টা, মানবপাচার, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমিদখল, অর্থ আত্মসাৎসহ বেশ কয়েকটি সুনির্দিষ্ট মামলা ও শতাধিক অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারের পর জালাল আহমদকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সোপর্দ করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম