নোয়াখালীতে পিটিয়ে চার জনকে যৌথ বাহিনীর হাতে সোপর্দ, একজনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৫

নোয়াখালী সদর উপজেলায় পিটুনি দিয়ে চার অস্ত্রধারীকে যৌথ বাহিনীর হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। তারা হলেন, পূর্ব চরমটুয়া ইউনিয়নের বাসিন্দা মো. আবদুস সহিদ (৪৩), জামাল (৪৩), জাবেদ (২৮) ও রিয়াদ (২৮)। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সহিদের মৃত্যু হয়। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে পূর্ব চরমটুয়া ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব চরমটুয়া ইউনিয়নের আবদুস সহিদ নামে এক ব্যক্তির কাছে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। এ ছাড়াও তিনি বিভিন্ন মাদকদ্রব্যের পাইকারি বিক্রেতা। তার তিন সহযোগী রয়েছেন। এমন খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী তাদের আটক করে পিটুনি দিয়ে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়। খবর পেয়ে ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন ইফতেখার আহমেদের নেতৃত্বে সেনাবাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় একটি শটগানসহ তাদের আটক করা হয়। গুরুতর আহত অবস্থায় চার জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাত ৮টার দিকে সহিদের মৃত্যু হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বলেন, স্থানীয়রা চার জনকে গণপিটুনি দিয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদের উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

/এমএস/এএম/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি