বাড়ি বাড়ি গিয়ে বন্যার্তদের আর্থিক ও খাদ্য সহায়তা দিলেন সেনা কর্মকর্তারা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৪, ২২:২৬আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২২:২৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যার্ত কৃষকের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। কৃষকদেরকে সেনাবাহিনীর পক্ষ থেকে রবিশস্য ও নগদ টাকা দেওয়া হয়। একইসঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের মাঝে টিন ও নগদ টাকাও বিতরণ করা হয়।

সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া-আগরতলা সড়কের পাশে বন্যায় ক্ষতিগ্রস্ত কুলসুম বেগমের বাড়িতে যাওয়া হয়। সেনা কর্মকর্তারা এ সময় কুলসুম বেগমের কাছ থেকে তার সমস্যার কথা শোনেন এবং টিন ও নগদ টাকা বিতরণ করেন। পরে উপজেলা পরিষদ মাঠে ২০০ জন কৃষকের মাঝে রবিশস্যের বিজ এবং নয়টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন ও নগদ টাকা দেওয়া হয়।

এ সময় সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ আল মাসউদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর পক্ষ থেকে সহযোগিতা পেয়ে উপকারভোগীরা খুব খুশি হন।

/এফআর/
সম্পর্কিত
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
খাগড়াছড়িতে দুই দলের গোলাগুলির পর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম