থানা থেকে লুট হওয়া ৬ অস্ত্র পড়ে ছিল ঝোপের মধ্যে বস্তায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০৫

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া ছয়টি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭। রবিবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানাধীন দক্ষিণ বরকল ইউনিয়নের বারৈপাড়ারটেক বাংলাবাজার রোড সংলগ্ন ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া একটি বস্তা থেকে এসব অস্ত্র পাওয়া যায়।

উদ্ধার হওয়া বস্তা থেকে বাটবিহীন চায়না রাইফেল একটি, বাটবিহীন থ্রি নট থ্রি রাইফেল একটি, কাঠের বাটযুক্ত এয়ারগান একটি, দেশীয় তৈরি একনলা বন্দুক তিনটি ও তিন রাউন্ড গুলি পাওয়া যায়। 

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ উল আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসের প্রাক্কালে দুর্বৃত্তরা চট্টগ্রাম মহানগরী এবং জেলার বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। থানা থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জামাদি লুটের ঘটনা ঘটে। লুট হওয়া এসব অস্ত্র ও গোলাবারুদ চট্টগ্রাম জেলা ও মহানগরীর নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার অস্ত্র এবং গোলাবারুদ চন্দনাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম