সাজেকে আরও ৩ দিন পর্যটকদের না যাওয়ার পরামর্শ

রাঙামাটি প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৭আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩০

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই ভ্যালিতে পর্যটকদের আরও তিন দিন না যেতে পরামর্শ দিয়েছে প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩ অক্টোবর পর্যন্ত এই সময় বহাল থাকবে। এ নিয়ে তৃতীয়বারের মতো পর্যটন নিরুৎসাহিতকরণের সময় বাড়ানো হলো।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) শিরীন আক্তার। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৩ অক্টোবর পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।’

গত শুক্রবার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার স্বাক্ষরিত এক জরুরি নোটিশে জানানো হয়, গত মঙ্গলবার আইনশৃঙ্খলা কমিটি সভায় ২৫, ২৬ ও ২৭ সেপ্টেম্বর সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আরও তিন দিন অর্থাৎ শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেয় প্রশাসন। এরপর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই সময় বাড়ানো হয়।

পাহাড়ে সম্প্রতি সহিংসতার জের ধরে চলা অবরোধে ২০ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চার দিন সাজেকে ১৫০০ পর্যটক আটকা পড়েন। ২৪ সেপ্টেম্বর সেনাবাহিনীর সহায়তায় পর্যটকরা খাগড়াছড়ি শহরে পৌঁছান। ওই দিন রাঙামাটিতে আইনশৃঙ্খলা সভায় জেলা প্রশাসক সাজেকে পর্যটকদের ভ্রমণে তিন দিনের নিরুৎসাহিতকরণের সময় বেঁধে দেন। পরে দুই দফায় বাড়িয়ে তা ৩ অক্টোবর পর্যন্ত করা হয়।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আরও তিন দিন সাজেক ভ্রমণে নিরুৎসাহিতকরণের সময় বাড়ানো হয়েছে। এমন অবস্থায় গত কয়েকদিন ধরে এখানের রিসোর্ট-কটেজের সবাই বেকার সময় কটাচ্ছি। এখন পর্যটনের মৌসুম। এই সময়ে পর্যটক না থাকায় আমরা হতাশ। সরকারের পক্ষ থেকেও কোনও ধরনের সহযোগিতা পাচ্ছি না।’

/এএম/
সম্পর্কিত
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
কুয়াকাটায় পর্যটকের মৃত্যু
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম