এবার রূপসী ঝরনার কূপ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

মীরসরাই প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৪, ১৬:১২আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ১৬:১২

চট্টগ্রামের মীরসরাইয়ের রূপসী ঝরনা এলাকায় দুই পর্যটক নিখোঁজ হওয়ার পর তাদের উভয়কে ঝরনার গভীর কূপ থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বিষয়টি নিশ্চিত করেছেন মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বেশ কয়েকজন পর্যটক ঝরনা এলাকায় যান। এ সময় দুই পর্যটক নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

পরে বেলা ১১টা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঝরনার কূপে নিখোঁজ পর্যটকদের উদ্ধারে অভিযান শুরু করে। পরে দুপুর ১টার দিকে ঝরনা গভীর কূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের পাহাড়ে অবস্থিত রূপসী ঝরনায় দুই পর্যটক নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে একটি ডুবুরি দলকে উদ্ধারকাজে পাঠানো হয়। প্রায় দুই ঘণ্টা ধরে অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিহতদের পরিচয় জানা যায়নি।

উল্লেখ্য, সর্বশেষ গত ২৭ সেপ্টেম্বর উপজেলার খৈয়াছড়া ঝরনা এলাকায় ওপর থেকে পাথর পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক