ওবায়দুল কাদেরের ভগ্নিপতিকে কুপিয়ে জখম

নোয়াখালী প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৪, ২৩:৫২আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ২৩:৫২

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মনিরুজ্জামান মনির (৫৮) নামে জেলা পরিষদের সাবেক এক সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় সড়কের পাশ থেকে স্থানীয়রা তাকে উদ্ধার কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শুক্রবার (৪ অক্টোবর) বিকাল ৩টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মনিরুজ্জামান মনির চরপার্বতী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত আক্তারুজ্জামানের ছেলে। তিনি নোয়াখালী জেলা পরিষদের সাবেক সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বোন রোকেয়া বেগমের স্বামী। মনির স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তার দলীয় পদবী জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরুজ্জামান তার এলাকার সমাজের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন। শুক্রবার সামাজিক মসজিদে নামাজ পড়ে সিএনজিযোগে বসুরহাট বাজারে যাচ্ছিলেন তিনি। এ সময় চৌরাস্তা এলাকায় তার সিএনজি গতিরোধ করে একদল দুর্বৃত্ত। পরে তারা সিএনজি থেকে নামিয়ে মনিরুজ্জামানকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে পালিয়ে যায়। আহতকে স্থানীয়রা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসকের পরামর্শে মতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, সাবেক জেলা পারিষদ সদস্য ও ওবায়দুল কাদেরের ভগ্নিপতি মনিরুজ্জামান মনিরের ওপর হামলার বিষয়টি আমরা শুনেছি। তবে এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। তবুও আমরা হামলাকারী দুর্বৃত্তদের খুঁজে বের করার চেষ্টা করছি। যদি কোনও সুস্পষ্ট অভিযোগ দেওয়া হয় তবে অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের