ব্রাহ্মণবাড়িয়ায় চেয়ারম্যানসহ আ.লীগের ৪ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৪, ১৯:২৭আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১৯:২৭

ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় এক ইউপি চেয়ারম্যানসহ চার আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকাল থেকে শনিবার (০৫ অক্টোবর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন ভূঁইয়া (৫০), বিজয়নগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুনাইদ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি নূরুল ইসলাম (৫৫) ও সদর উপজেলার রামরাইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ হরমুজ আলী (৬০)। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকালে উপজেলার রামরাইল এলাকা থেকে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হরমুজ আলীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা, থানা ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ভাঙচুর, অস্ত্র লুটপাট সংক্রান্ত মামলার আসামি। এর আগে শুক্রবার বিকালে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চতুর গ্রাম থেকে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন ভূঁইয়া ও বিজয়নগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুনাইদ মিয়াকে গ্রেফতার করে বিজয়নগর থানা পুলিশ। তারা বিজয়নগরে নাশকতা ও ভাঙচুর মামলার আসামি।

অপরদিকে, শুক্রবার রাতে শহরের ফুলবাড়িয়া থেকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি নূরুল ইসলামকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। হত্যা ও বিস্ফোরক মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম