চাঁদপুরে যৌথ অভিযানে আ.লীগ-বিএনপির নেতাসহ গ্রেফতার ৫

চাঁদপুর প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৪, ২২:১৯ আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ২২:১৯

চাঁদপুরের হাইমচর ও মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতারকৃতরা হলেন- হাইমচর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও আলগী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম কবির, তার চাচাতো ভাই উপজেলা বিএনপির সদস্য এস এম ফজলুল রহমান ও ভাগিনা আবু জাফর এবং মতলব উত্তর উপজেলার আব্দুস ছাত্তার ও সোহরাব হোসেন।

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক।

ওসি মো. ইয়াছিন বলেন, হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার তিন ব্যক্তির বিরুদ্ধে থানায় রবিবার মামলা করেন উপজেলার আমতলী এলাকার বাসিন্দা সামছুদ্দোহা। ওই মামলার আসামি হিসেবে সোমবার দুপুরে তাদের চাঁদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ওসি রবিউল হক বলেন, মতলব উত্তর উপজেলার লধুয়া গ্রামের এক নারী আদালতে জবানবন্দি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে গিয়ে হামলা-ভাঙচুর করেন আসামি ছাত্তার ও সোহরাব। তারা তিন মামলার এজাহারভুক্ত আসামি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

/এএম/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক