ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ায় দুই ছাত্রকে কলেজ থেকে বহিষ্কার

রায়পুর প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৪, ১৭:৫৫আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১৭:৫৫

লক্ষ্মীপুরের রায়পুর সরকারি ডিগ্রি কলেজের পরিবেশ নিয়ে ফেসবুকে বিতর্কিত ভিডিও পোস্ট দেওয়ায় প্রিন্সিপাল কাজি ফারুকী স্কুল অ্যান্ড কলেজের দুই ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে (৮ অক্টোবর) রায়পুরের কাজি ফারুকী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা স্ট্যাটাসে এক বন্ধু আরেক বন্ধুকে বলেন, এটা ক্ষেত-ফকিন্নি কলেজ (রায়পুর সরকারি ডিগ্রি কলেজ)। এখানে পড়ে কী লাভ? তোরা ক্ষেতই থাকবি... ইত্যাদি বলে বিদ্রূপ করে ফেসবুকে ভিডিও পোষ্ট করে। এরপর কলেজটির শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে তাদের বহিষ্কার করে প্রিন্সিপাল কাজী ফারকী কলেজ অধ্যক্ষ।

অধ্যক্ষ নুরুল আমিন বলেন, ওই দুই ছাত্র গত দুই মাস আগে কলেজের একটি অনুষ্ঠান শেষ করে সরকারি কলেজে যায়। সেখানে দাঁড়িয়ে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে ভিডিও করে এবং সোমবার তা ফেসবুকে পোষ্ট করে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা ছড়িয়ে পড়লে তাদের বহিষ্কার করতে বাধ্য হই। বহিষ্কার কপি ইউএনও ও সরকারি কলেজ অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের দেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বগুড়ার সেই এনসিপি নেতাকে টিটিসি থেকে বহিষ্কার
জিয়ার মৃত্যুবার্ষিকীতে অশ্লীল নৃত্য, সভাপতি-সম্পাদক বহিষ্কার
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী