জিয়ার মৃত্যুবার্ষিকীতে অশ্লীল নৃত্য, সভাপতি-সম্পাদক বহিষ্কার

জয়পুরহাট প্রতিনিধি
৩১ মে ২০২৬, ১৯:০৩ আপডেট : ৩১ মে ২০২৬, ১৯:০৭

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে উপলক্ষে শোকের পরিবর্তে অশ্লীল নাচগানের আয়োজন করায় জয়পুরহাটে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (৩১ মে) দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত নেতারা হলেন- আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুল আলম মিঠু এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বার।

দলীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে যখন বিএনপির নেতাকর্মীরা শোকসভা ও নানা কর্মসূচিতে ব্যস্ত তখন সোনামুখী ইউনিয়ন বিএনপির ওই দুই নেতা সম্পূর্ণ বিপরীতধর্মী কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকেছেন। এজন্য তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কারাদেশে বলা হয়েছে, ৩০ মে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ছিল। সারা দেশে যা যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুল আলম মিঠু এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বার কোনও দলীয় কর্মসূচি পালন করেননি। বরং জেলা বিএনপির নেতা ও সংসদ সদস্যের নাম ব্যবহার করে অশ্লীল নাচগানসহ আনন্দ উৎসবে মেতেছিলেন। তাদের এমন অসাংগঠনিক কর্মকাণ্ড দলের জন্য ক্ষতিকর। এমন কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাদের দুজনকে দল থেকে বহিষ্কার করা হলো।

বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব বলেন, ‘শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীর দিনে শোকের পরিবর্তে উৎসবের যে অভিযোগ উঠেছে, এটি দায়িত্বশীল নেতাদের কাজ হতে পারে না। তারা একটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। এজন্য তাদের বহিষ্কার করা হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
এমপি পদ হারালেন মিষ্টি, আপসে রক্ষা পাবেন গাজী নজরুল?
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
সর্বশেষ খবর
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি