শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের মুখোমুখি করতে হবে: এ্যানি চৌধুরী

লক্ষ্মীপুর প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৪, ১৮:০০আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১৮:০০

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে স্বৈরাচার শেখ হাসিনার আমলে করা সব মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। অবিলম্বে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের মুখোমুখি করতে হবে। কচ্ছপের গতিতে কাজ করলে হবে না। দুই-তিন মাসের মধ্যে সব মামলা প্রত্যাহার করতে হবে।’

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে নিজ নির্বাচনি এলাকা লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা দেশের টাকা লুট করে বিদেশে বসে ষড়যন্ত্র করছেন আর দেশে বসে তার লুটপাটের সহযোগীরা প্রোপাগান্ডা চালাচ্ছেন উল্লেখ করে এ্যানি চৌধুরী বলেন, ‌‘বিএনপির নেতাকর্মীরা সারা দেশে হিন্দুদের পূজামণ্ডপ পাহারা দিচ্ছেন। যাতে কেউ কোনও ধরনের ষড়যন্ত্র করতে না পারে। লক্ষ্মীপুরসহ সারা দেশে হিন্দু সম্প্রদায়ের লোকজন দুর্গাপূজা এবার নির্বিঘ্নে পালন করছেন।’

পূজামণ্ডপ পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা ছাত্রদলের সভাপতি হাছান মাহমুদ ইব্রাহিম ও চদ্রগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের