এইচএসসি পরীক্ষা

পাস করেনি চট্টগ্রামের পাঁচ কলেজের একজনও, নেওয়া হবে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ অক্টোবর ২০২৪, ১২:৫৩আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ২৩:১১

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবার উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় ২৮২টি কলেজ থেকে ১ লাখ ৫ হাজার ৪১৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে পাঁচটি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১৭ জন শিক্ষার্থীর মধ্যে কেউ পাস করতে পারেনি।

পাসের হার শূন্য কলেজগুলোর মধ্যে রয়েছে- চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অবস্থিত রহিমপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এ কলেজ থেকে পরীক্ষায় ৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে কেউ পাস করেনি। একইভাবে রাউজান উপজেলার মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন মাত্র শিক্ষার্থী অংশ নিয়ে ফেল করেছে। কক্সবাজার উপজেলার চকরিয়া কমার্স কলেজ থেকে সাত জন অংশ নিয়ে সকলেই ফেল করেছে। চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় অবস্থিত হালিশহর সেন্ট্রাল কলেজ থেকে একজন শিক্ষার্থী অংশ নিয়ে ফেল করেছে এবং নগরের পাঁচলাইশ থানাধীন চট্টগ্রাম জেলা কলেজ থেকে তিন জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করেনি।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম বলেন, ‘যে পাঁচটি কলেজে পাসের হার শূন্য রয়েছে সেসব কলেজগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এবার এইচএসসিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৩২ শতাংশ। পরীক্ষার্থী ছিল ১ লাখ ৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৫ হাজার ৪১৬ জন। পাস করেছে ৭৪ হাজার ১২৫ জন। জিপিএ–৫ পেয়েছে ১০ হাজার ২৬৯ জন। এর মধ্যে ছাত্রী ৫ হাজার ৭৫৯ এবং ছাত্র ৪ হাজার ৫১০ জন। গত বছরের তুলনায় এবার পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫। গতবার পাসের হার ছিল ৭৪ দশমিক ৪৫ শতাংশ। জিপিএ–৫ পেয়েছিল ৬ হাজার ৩৩৯ জন।

 

/কেএইচটি/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
১১৫ দিন ক্লাস করেই বসতে হবে আগামী এসএসসিতে 
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান