পূজামণ্ডপে ইসলামি গান গাওয়া দুজনের জামিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ অক্টোবর ২০২৪, ১৬:৫৪আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১৬:৫৪

চট্টগ্রাম নগরের জেএম সেন হল পূজামণ্ডপের মঞ্চে ইসলামি গান গেয়ে গ্রেফতার হওয়া দুজনের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরিফুল ইসলাম এ আদেশ দেন।

জামিন পাওয়া দুজন হলেন- চট্টগ্রাম কালচারাল একাডেমির সদস্য শহীদুল করিম ও নুরুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেন নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) এ এ এম হুমায়ুন কবির। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘পূজামণ্ডপে ইসলামি গান পরিবেশনের অভিযোগে গ্রেফতার দুজনের বিরুদ্ধে করা মামলায় আজ আদালতে জামিন শুনানি ছিল। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।’

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ শামসুল আলম বলেন, ‘মামলায় যে দুইজনকে গ্রেফতার করা হয়েছিল তারা পূজা কমিটির যুগ্ম সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে গিয়েছিলেন। তাদের নাম ঘোষণা করার পর তারা মঞ্চে ওঠেন। এমন নয়, তারা জোর করে মঞ্চে উঠে গান করেছেন। গান পরিবেশনের পর তাদের ধন্যবাদও দেওয়া হয়। আজ জামিন আবেদনের ওপর শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেছেন।’

এর আগে, বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরের আন্দরকিল্লার জেএম সেন হলে পূজামণ্ডপের মঞ্চে চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয় সদস্য ইসলামি সংগীত পরিবেশন করার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এরপর থেকে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে সংগঠনটি ওই মণ্ডপে সংগীত পরিবেশন করতে যায়।

শুক্রবার (১১ অক্টোবর) নগরের কোতোয়ালি থানায় মহানগর পূজা কমিটির অর্থ সম্পাদক সুকান্ত বিকাশ মহাজন বাদী হয়ে মামলাটি করেন। এতে কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) সজল দত্ত, চট্টগ্রাম কালচারাল একাডেমির সদস্য শহীদুল করিম, নুরুল ইসলাম, আবদুল্লাহ ইকবাল, রনি, গোলাম মোস্তফা, মামুনসহ সাত জনকে আসামি করা হয়।

এর আগে, বৃহস্পতিবার রাতে নগরের পৃথক স্থানে অভিযান চালিয়ে পুলিশ গান পরিবেশনকারী দুজনকে আটক করে। তারা হলেন- চট্টগ্রাম কালচারাল একাডেমির সদস্য শহীদুল করিম ও নুরুল ইসলাম। পরে তাদের ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী