রোহিঙ্গা ডাকাত ভাড়া করে ভাতিজাকে অপহরণ করান চাচা, মুক্তিপণ নিতে এসে ধরা

টেকনাফ প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৪, ১৩:০৬আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১৩:০৬

কক্সবাজারের টেকনাফে বহুল আলোচিত বেলাল অপহরণ কাণ্ডে জড়িত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে অস্ত্র-গুলি ও কিরিচ উদ্ধার করা হয়। এ ঘটনায় অপহরণের শিকার টেকনাফের বাহারছড়া শীলখালা এলাকার বাসিন্দা বেলাল উদ্দিনকে উদ্ধার করে পুলিশ। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত জানান টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন। 

তিনি বলেন, ‘বেলালের চাচা আমীর আহমদ (৫৫) সম্পত্তির বিরোধের জেরে গত ১৪ অক্টোবর রাতে রোহিঙ্গা ডাকাত শফির সঙ্গে চুক্তি করে তার ভাতিজা বেলালকে অপহরণ করান। অপহরণকারীরা প্রথম থেকেই ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল। এরপর থেকে পুলিশ তাকে উদ্ধারের অভিযান শুরু করে। সর্বশেষ গতকাল বিকালে বাহারছড়ার জাহাজপুরা পাহাড়ি এলাকা থেকে বেলালকে উদ্ধার করা হয়।’

ওসি বলেন, ‘এ সময় প্রথমে মুক্তিপণ নিতে আসা দুই জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যে মতে অপহরণের মূল পরিকল্পনাকারী আমীর আহমদকে গ্রেফতার করা হয়। পরে তাদের দখল থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড কার্তুজ, একটি দা ও একটি কিরিচ উদ্ধার করা হয়।’ 

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘মূলত স্থানীয় কিছু অপরাধীসহ রোহিঙ্গা ডাকাতরা পাহাড়ে অপহরণ বাণিজ্যে গড়ে তুলেছে। তারা (ডাকাতরা) ঘটনার পর পাহাড়ে আশ্রয় নেয়। ফলে তাদের সহজে ধরা পড়ে না। আমরা ইতিমধ্যে সব আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করেছি। পাহাড়ি অপরাধীদের ধরতে খুব দ্রুত যৌথ অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি পুলিশের গোয়ান্দা নজরদারিসহ অভিযান জোরদার রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’ 

গ্রেফতাররা হলেন- হ্নীলার রঙ্গীখালীর ফকির মিস্ত্রীর ছেলে আবছার উদ্দিন (৩৩), আবুল হোছাইনের ছেলে জসিম উদ্দিন (৩৫) ও বাহারছড়া ইউপির দক্ষিণ শীলখালীর মকবুল আহমদের ছেলে আমীর আহমদ (৫৫)।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম