ভার্চুয়াল শুনানি শেষে সাবেক এমপি ফজলে করিমের ৮ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ অক্টোবর ২০২৪, ২০:১৩আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ২০:১৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষের ঘটনায় করা তিন মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে তাকে আরও পাঁচ মামলায় শ্যোন অ্যারেস্ট (গ্রেফতার) দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকালে ভার্চুয়াল শুনানিতে এ আদেশ দেন চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারদিন মুস্তাকিম তাসিম ও অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার। এদিন নিরাপত্তার কারণে ফজলে করিমকে আদালতে হাজির করা হয়নি। তার বিরুদ্ধে বুধবারও আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন লোকজন। ওই সময় তারা ফাঁসির দাবিতে নানা স্লোগান দেন।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক জাকের হোসাইন বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে ফজলে করিমকে আদালতে হাজির করা হয়নি। ভার্চুয়াল শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর ও নতুন মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত।’

আদালত সূত্র জানায়, ফজলে করিমকে রাউজান থানার মামলায় তিন দিন, নগরের চান্দগাঁও থানার মামলায় তিন দিন এবং পাঁচলাইশ থানার মামলায় দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ ছাড়া নগর ও জেলার আরও পাঁচ মামলায় ফজলে করিমকে শুনানি শেষে গ্রেফতার দেখানোর আদেশ দেন বিচারক।

ফজলে করিমের আইনজীবী এ এইচ এম জিয়া উদ্দিন বলেন, ‘অসুস্থতা ও নিরাপত্তার কারণে ফজলে করিমকে আদালতে হাজির করা হয়নি। তাকে যাতে আদালতে হাজির না করে ভার্চুয়াল শুনানি করা যায়, সে জন্য আদালতে আবেদন করা হয়েছে। আদালত তা মঞ্জুর করায় কারাগার থেকে আনা হয়নি। করোনাকালে দেশের আদালতে ভার্চুয়াল শুনানি হয়েছিল। যেকোনো সময় এটি করা যায়, তা আইনে আছে।’

গত ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আবদুল্লাহপুর এলাকা থেকে এ বি এম ফজলে করিমসহ তিন জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফজলে করিম আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে বিজিবি জানিয়েছে। তার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা হয়েছে ১৪টি। এসব মামলায় গ্রেফতার দেখানোর জন্য হেলিকপ্টারে করে তাকে ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামে আনা হয়।

পরে ২৪ সেপ্টেম্বর আদালতে হাজির করা হয়। গ্রেফতার দেখানো হয় পাঁচ মামলায়। একই সঙ্গে রাউজান থানার একটি মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আদালত প্রাঙ্গণে আগে থেকে উপস্থিত বিক্ষুব্ধ জনতা সাবেক সংসদ সদস্যের ফাঁসি দাবি করে স্লোগান দেন ও প্রিজনভ্যানে ডিম ছুড়ে মারেন।

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের