চাঁদপুরে তাবলিগ জামাতের ইজতেমায় মুসল্লিদের ঢল

চাঁদপুর প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৪, ১৭:১২আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১৭:১২

চাঁদপুরে তাবলিগ জামাতের জেলা ইজতেমায় ১৫ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি একসঙ্গে জুমার নামাজ আদায় করেছেন। শুক্রবার (১৮ অক্টোবর) নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

বৃহস্পতিবার বাদ ফজর থেকে চাঁদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী তাবলিগ জামাতের ইজতেমা। চাঁদপুর শহরের পুরানবাজার এলাকার স্টার আলকায়েত জুট মিলের উল্টো দিকে বালুর মাঠে তাবলিগ জামাতের জেলা ইজতেমায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কাতার, ফ্রান্স, মালয়েশিয়া, শ্রীলংকাসহ বিভিন্ন দেশ থেকে আসা মেহমানরাও অংশগ্রহণ করেন। 

এ ছাড়া স্থানীয়ভাবে ইজতেমায় মুসল্লিদের ঢল নামে। বিশেষ করে বিশাল ময়দানে একত্রে জুমার নামাজ আদায়ে মুসল্লিরা একত্রিত হন।

এদিকে, তাবলিগ জামাতের চাঁদপুরের মুরুব্বী হযরত মাওলানা আব্দুর রশিদ জানান, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আম বয়ানের মধ্য দিয়ে তাবলিগ জামাতের জেলা ইজতেমা শুরু হয়। শুক্রবার ঈমানের, আখলাক ও আখেরাতের আলোচনা করা হয়।

তিনি আরও জানান, শনিবার বাদ জোহরের আগেই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী তাবলিগ জামাতের এ জেলা ইজতেমা শেষ হওয়ার কথা রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গের হুগলিতে বিশ্ব ইজতেমায় লক্ষাধিক মুসল্লি
নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
আড়াই লক্ষাধিক মুসল্লির মোনাজাতে শেষ হলো টঙ্গীর জোড় ইজতেমা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম