আবারও সেই কাউন্সিলরের গোডাউনে অভিযান, মিললো নকল সিগারেট তৈরির উপকরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ অক্টোবর ২০২৪, ১৯:১৬আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১৯:১৬

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র ও ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটনের গুদাম ঘর থেকে দ্বিতীয় দিনের মতো সিগারেট তৈরির বিপুল পরিমাণ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) বিকাল থেকে নগরের হালিশহর থানাধীন বউবাজার আমতল এবং ধুপাপাড়া এলাকায় অবস্থিত পৃথক গুদামে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের সমন্বিত একটি দল।

অভিযানের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক আয়শা সিদ্দিকা। তিনি বলেন, অভিযানে নকল সন্দেহে বিপুল পরিমাণ সিগারেট স্ট্যাম্পসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধার হওয়া মালামাল গণনা চলছে। গণনা শেষে কী পরিমাণ মালামাল উদ্ধার করা হয়েছে জানা যাবে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একই ব্যক্তির হালিশহর এলাকার রঙ্গিপাড়ার রমনা আবাসিক এলাকার মসজিদ গলির আল ফরিদ ম্যানসনের নিচ তলার দুটি ঘর তল্লাশি চালিয়ে নকল সিগারেট উৎপাদনের বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়। 

ওই অভিযানে নকল সন্দেহে তিন কোটি ৩৭ লাখ ৫০ হাজার পিস সিগারেট স্ট্যাম্প, এক হাজার ৭৩৬ রোল সিগারেট পেপার (সাদা বড় রোল ১৪৮, ছোট সাদা রোল ৪২৫, কালো বড় রোল ১২৬, কালো ছোট রোল ১,০৩৭ ও ১ পিস ডিডিআর (সিসিটিভি) জব্দ করা হয়।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী