আড়াই মাস পর

চট্টগ্রামে মধ্যরাতে আ.লীগের মিছিল, প্রতিবাদে সভা ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ অক্টোবর ২০২৪, ১২:৩৮আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৩:১৭

দীর্ঘ আড়াই মাস পর বন্দরনগরীতে প্রকাশ্যে এসেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। শুক্রবার (১৮ অক্টোবর) নগরীর কোতোয়ালি থানাধীন জামালখান এলাকায় দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে ২০ থেকে ৩০ জন লোক সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।

এদিকে, আওয়ামী লীগের মধ্যরাতে মিছিল করার প্রতিবাদে আজ (শনিবার) বিকেল ৩টায় সভা ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে আওয়ামী লীগের মিছিলটিতে অংশ নেওয়া বেশির ভাগই তরুণ। তারা জামালখান মোড় এলাকায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এদের কারও কারও হাতে আগ্নেয়াস্ত্র ছিল। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মিছিলের তিনটি ভিডিও শুক্রবার রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে শেয়ার করে লেখা হয়, ‘চট্টগ্রামে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত রাজপথ। অন্যায়, অত্যাচার, নির্যাতন করে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের দমিয়ে রাখা যায় না।’

এ প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ জানান, পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে এ কর্মসূচি পালনের দুঃসাহস দেখিয়েছে আওয়ামী লীগ। কারণ অস্ত্র হাতে ছাত্র-জনতার ওপর হামলায় নেতৃত্ব দিয়েছে এরকম সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

তিনি বলেন, ‘খুনি হাসিনার পুনর্বাসনের জন্য শহীদের রক্তে রঞ্জিত রাজপথে স্লোগান দেওয়ার প্রতিবাদে আজ শনিবার বিকাল ৩টায় জামালখানে বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে।’ এতে দলমত নির্বিশেষে সকল ছাত্র-জনতার উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো মধ্যরাতে চট্টগ্রামে মিছিল বের করেছে আওয়ামী লীগ।

/কেএইচটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী